শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার ইসলামপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ রক্তাক্ত জখম : হাসপাতালে ভর্তি

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গার ইসলামপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ রক্তাক্ত জখম : হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ইসলামপাড়ায় নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখা চালু করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধ গুরুত্বর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বৃদ্ধ সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার ইসলাম পাড়ার মৃত রনি ম-লের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাডিতে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে নিজ ঘরে বৈদ্যুতিক পাখা চালু করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় বৈদ্যুতিক ঝাটকা লেগে তিনি ছিটকে যেয়ে দেয়ালের সাথে ধাক্কা লাগে। এতে তার মাথায় গুরুত্বর আঘাত লেগে জ্ঞান হারালে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম সাইফুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ সাইফুলের মাথাই তিনটি সেলাই প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ