শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে কুকুরের কামড়ে শিশু আহত

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে কুকুরের কামড়ে শিশু আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ফার্মপাড়ায় কুকুরের কামড়ে ফরিদুল (১০) নামের এক শিশু গুরুত্বর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। শিশু ফরিদুল চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ফার্মপাড়ার আব্দুল গণির ছেলে ও হিজলগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকালে বাড়ির পাশের মাঠে নিজেদের ধানক্ষেতে পানি দিয়ে বাড়ি ফেরার পথে একটি কুকুর তাকে আক্রমণ করে। কুকুরটি ফরিদুলের ডান হতে কামড় দিলে ফরিদুল গুরুত্বর আহত হয়। ফরিদুলের চিৎকারে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ফরিদুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ফরিদুল অবস্থা আশঙ্কামুক্ত বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ