হরিণাকুন্ডুতে রেহেলসহ ৩৫টি পবিত্র কোরআন শরিফ বিতরন
- আপলোড তারিখঃ
১৯-০৯-২০১৮
ইং
হরিণাকুন্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শ্রীপুর গ্রামে ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কেন্দ্রে সহজ কুরআন শিক্ষায় অধ্যায়নরত কোমলমতি শিশুদের মাঝে রেহেলসহ পবিত্র কোরআন শরিফ বিতরন করলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শাহীনুর রহমান তুহিন। গতকাল মঙ্গলবার সকালে ছাত্র-ছাত্রীদের মাঝে রেহেলসহ ৩৫টি কোরআন শরিফ বিতরনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও `আমরা মুক্তিযোদ্ধার সন্তান` উপজেলা শাখার সহ-সভাপতি এইচ মাহবুব মিলু, মক্তবের শিক্ষক জাহাঙ্গীর আলম, সিদ্দীকুর রহমান সাগর, এমদাদুল হক দুঃখু প্রমূখ।
কমেন্ট বক্স