আলমডাঙ্গায় মাল্টিসেক্টরাল নিউট্রেশনের উপর অবহিতকরণ সভা
- আপলোড তারিখঃ
১৯-০৯-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ইউএসএইড ও কেয়ার বাংলাদেশের সহায়তায় মাল্টিসেক্টরাল নিউট্রেশনের উপর উন্নয়ন উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ কাজী খারেদুর রহমান অরুন।
এ সময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির বিভিন্ন সংস্থার মাধ্যমে কাজ করে চলেছে। আজকাল টিভি খুললে দেখা যায় বাচ্চাদের গ্রথের জন্য কমপ্লেন খান। কমপ্লেন খেলে ১টি বাচ্চাকে ১ সপ্তাহের মধ্যে বা ১ মাসের মধ্যে দ্রুত বেড়ে উঠছে। আসলে এটা সঠিক নয়। বাচ্চাদের বেড়ে ওঠার জন্য প্রত্যেকটি পরিবারের মায়েদের সচেতনতার জন্য জানা দরকার, যে কি খেলে শিশুরা বেড়ে উঠবে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাসুদ রানা জানান, প্রত্যেকটি শিশুকে প্রতিদিন একটি করে ডিম, সেই সাথে প্রচুর পরিমান সবজি খাওয়ানো উচিত, তাহলে আমাদের শিশুরা অবশ্যই পুষ্টি পূরণ বেড়ে উঠবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মাসুদ রানা, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।
উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এই প্রকল্পে ইমপ্লিমেন্টটেশন ম্যানেজার আব্দুল আলিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা জেডএম তৌহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আবু তাহের আবু, খাসকররা ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রুন্নু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দ. হামিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধি পারুলা খাতুন, সমীর কুমার দে, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আখতারুজ্জামান ও মাও. ওমর ফারুক, এফএইচআই এর কো-অর্ডিনেটর আলাউদ্দিন, কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর আলামিন, সিডিএম রাবেয়া আক্তার হেলেন, টিও আব্দুর শুকুর, পিএইচডি মুনসুর আলী, টিসি-এফএইচআই এর প্রতিনিধি হোসনে আরা বেগম।
কমেন্ট বক্স