কোটচাঁদপুরে স্বামী পরিত্যক্তা মানসিক প্রতিবন্ধী নিখোঁজ
- আপলোড তারিখঃ
১৯-০৯-২০১৮
ইং
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলার সুয়াদী গ্রাম থেকে লিপি (২৫) নামে স্বামী পরিত্যক্তা এক মানসিক প্রতিবন্ধী নিখোঁজ হয়েছে। গত সোমবার সকালে সে নিখোঁজ হয়। লিপি ওই গ্রামের মৃত পীর মোহাম্মদের কন্যা। পারিবারিক সূত্র জানায়, সোমবার সকাল ১০টার পর লিপি বাড়ি থেকে নিখোঁজ হয়। পাড়া-প্রতিবেশি স্বজনসহ পাশ^বর্তী গ্রামে খোঁজাখুজি করেও তার কোন হদীস মেলেনি। ইয়াসিন (৯) নামে এক শিশু পুত্রের জননী লিপি। সে নিজের নাম ও ঠিকানা বলতে পারে। তার কোন সন্ধান পেলে তার ভাই জাকির হোসেনের ০১৭৩৩-১৭৪৪১৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। লিপি নিখোঁজ হওয়ার ঘটনায় তার পুত্র মা ও ভাই-বোনেরা ব্যাকুল হয়ে উঠেছেন।
কমেন্ট বক্স