শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার দীননাথপুরে দু’জনকে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গার দীননাথপুরে দু’জনকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার দিননাথপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই ও তার শ্যালককে কুপিয়ে জখম করেছে ছোট ভাই। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গতকাল সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়েনের দিননাথপুর গ্রামের শ্যকড়াপাড়ার মৃত সোলাইমানের ছেলে আব্দুল কুদ্দুস (৫০) ও তার শ্যালক জামাল হোসেন (৩০)। জানা গেছে, গতকাল বিকালে বড় ভাই কুদ্দুসের মেয়ের বিয়ে ভেঙ্গে যাওয়ার কারণে ছোট ভাই হামিদের সাথে তর্কবিতর্ক হয় কুদ্দুসের। এ নিয়ে এক পর্যায়ে হাতাহাতি হলে ছোট ভাই হামিদ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই কুদ্দুসকে কুপিয়ে জখম করে। এ সময় কুদ্দুসের শ্যালক ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে হামিদ। পরে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ