শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে সড়ককে নিরাপদ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০১৮ ইং
মুজিবনগরে সড়ককে নিরাপদ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
মুজিবনগর অফিস: সড়ককে নিরাপদ করতে মেহেরপুরের মুজিবনগরে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার এ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রধান সড়কে শুকাতে দেয়া ধান, খড়, পাট, পাটকাঠি সরিয়ে দেয়া হয় এবং নিরাপদ সড়ক চাই এ অঙ্গিকার করে ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করে দেয়া হয়। এ সময় রাস্তার উপর লেদ এর কাজ করা, নির্মাণ সামগ্রী রাখা, যত্রতত্র গাড়ী রাখার অপরাধে ৪ জনের কাছ জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে সড়ক নিরাপদ রাখবে এ অঙ্গীকার করিয়ে নেয়া হয়। এসময় মুজিবনগর থানার একটি টিম এএসআই সিহাবের নেতৃত্বে নির্বাহী অফিসারকে সহযোগিতা করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ