শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার হারদী ইউনিয়ন আ.লীগের কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০১৮ ইং
আলমডাঙ্গার হারদী ইউনিয়ন আ.লীগের কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস
নৌকাকে বিজয়ী করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় ইউনিয়নের কেশবপুর স্কুলমাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মিদের সাথে এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, মুক্তিযুদ্ধের পর ধ্বংসস্তুপ বাংলাদেশকে বঙ্গবন্ধু দক্ষতার সাথে একটি কাঠামোতে দাঁড় করান। বঙ্গবন্ধু স্ব-পরিবারে হত্যা করার পর দেশ বিরোধীরা বাংলাদেশকে আবারো পাকিস্তান তৈরি করার চেষ্টা করে। বর্তমান প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচিত হবার পর তাদের সেই নীল নকশা বাঞ্চাল হয়ে যায়। সরকারের ব্যাপক উন্নয়ন দেখে তাদের গায়ে জ্বালা ধরেছে। তারা এখন কিভাবে আগামী নির্বাচন বাঞ্চাল করা যায় সেই চেষ্টা করছে। আ.লীগ যে এখন জনপ্রিয়তার তুঙ্গে বিএনপি তা বুঝতে পেরেছে। আ.লীগ সব সময় দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে। এসময় তিনি সবার উদ্দেশ্যে বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকাকে বিজয়ী করতে হলে অবশ্যই আমাদের সকলকে নৌকার পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এরপর তিনি দেশরতœ শেখ হাসিনার জন্য দোয়া কামনা করে বলেন, দেশ আজ যে উন্নয়নের ধারায় আছে তা আগামীতে বজায় রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লাল মোহাম্মদ জোর্য়াদ্দারের সভাপত্বিতে কর্মি সভায় আরো বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাÐার বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহাম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুজ্জামান নান্নু, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, হারদী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মহিবুল হক মঞ্জিল, আলমডাঙ্গা পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিফাজেল হোসেন। আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনারুল ইসলামের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন হারদী ১নং ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি ইকলাস উদ্দিন, কৃষক লীগের সহ-সভাপতি সাইদুর রহমান বিদ্যুৎ, হারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সদস্য হানিফ, হারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের প্রচার সম্পাদক টিপু, বাড়াদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল মেম্বার, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আলী, বাড়াদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুনতাজ আলী, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, কুমারী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাবিবুর রহমান রনজু, ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি গাফফার, ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি নাজমুল, ৮নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মোজাফর হোসেন, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি এনামুল হক, জামজামী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলিমুল হক ইকু, জামজামী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সাইদুর রহমান, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার ওবায়দুল হক কাজল, নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আশরাফ মিয়া, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, হারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সেরেগুল, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য মুকুল আলী, লিয়াকত প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ