গাঁজাসহ হানুড়বাড়াদী’র সিদ্দিক র্যাবের হাতে আটক
- আপলোড তারিখঃ
১৮-০৯-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: গাঁজাসহ চুয়াডাঙ্গা সদরের হানুড়বাড়াদী’র সিদ্দিক (৩৭) নামে একজনকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। গতকাল সোমবার দুপুর ১টার পর হানুড়বাড়াদী কাজীপাড়ায় অভিযান চালিয়ে তাকে ১ কেজি গাঁজাসহ আটক করে র্যাব। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬’র ডিএডি রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুড়বাড়াদী কাজীপাড়া মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মৃত দ্বীন আলী মÐলের ছেলে চিহ্নিত মাদক বিক্রেতা সিদ্দিককে তার চায়ের দোকন থেকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছে থাকা একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে অভিযান পরিচালনাকারী র্যাব সদস্যরা। পরে আটককৃত আসামীকে ঝিনাইদহ র্যাব ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
কমেন্ট বক্স