দামুড়হুদার কার্পাসডাঙ্গায় হাশেম রেজার কর্মিসভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৮-০৯-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কেন অবহেলিত জেলার তালিকায় শীর্ষে বর্তমান সাংসদকে তার জবাব দিতে হবে। বড় দুঃখ হয় মাননীয় সাংসদ, আমার এলাকার মানুষ অনেক আশা নিয়ে জামায়াত-বিএনপি’র নির্যাতন-নিপীড়ন থেকে বাচতে নৌাকা প্রতীক দেখে আপনাকে ভোট দিয়ে মহান জাতীয় সংসদে পাঠিয়েছিলো। আশা করেছিলাম আপনার হাত ধরে চুয়াডাঙ্গার কাঙ্খিত উন্নয়ন হবে, কিন্তু সেই চুয়াডাঙ্গা এখন দেশের মধ্যে শীর্ষ অবহেলিত জেলা হিসাবে স্থান পেয়েছে একটি বেসরকারী জরিপে। বিষয়টি বড়ই হতাশা ও কষ্টের। এমনতো হওয়ার কথা ছিলোনা কিন্তু কেন হলো চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সাংসদ আপনার কাছে এলাকার জনগন এর জবাব চাই, জবাব দিন। বঙ্গবন্ধুর রক্তে রঞ্জিত বাংলার মাটিতে কোনদিন বেইমান ও লুটেরাদের ঠাই হবেনা, হতে পারেনা, আপনারও হবেনা শুনে রাখুন। গতকাল সোমবার বিকালে চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার নজরুল চত্বরে অনুষ্ঠিত দলীয় কর্মি সমাবেশে এসব কথা বলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রিয় কমিটির অন্যতম সহ-সম্পাদক হাশেম রেজা।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চুয়াডাঙ্গা সমবায় ব্যাংকের চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ নাজিম উদ্দীন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক এসএম মহাসীন আলী, উপজেলা যুবলীগ নেতা শাহীন উদ্দীন প্রমূখ।
কমেন্ট বক্স