চুয়াডাঙ্গা জ্বীনতলাপাড়ায় আরসিসি রোড নির্মাণ কাজের উদ্বোধন
- আপলোড তারিখঃ
১৮-০৯-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৪নং ওয়ার্ডের জ্বিনতলাপাড়ার মিরের মোড় থেকে সদুর মোর পযর্ন্ত আরসিসি রোড নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, অউই ও ঙঋওউ সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩), ঞযরৎফ টৎনধহ এড়াবৎহধহপব ধহফ ওহভৎধংঃৎঁপঃঁৎব ওসঢ়ৎড়াবসবহঃ (ঝবপঃড়ৎ) চৎড়লবপঃ (টএওওচ-৩) প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌর এলাকার এই সড়ক কাজের উদ্বোধন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম খোকন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতান আরা রন্তা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারি প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল হক বিট্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি (এমটি ডিসি এমআরসি)’র স্থানীয় প্রতিনিধি রোকনুজ্জামান, পৌর আওয়ামী লীগ নেতা বদর উদ্দীন খান, রিপন মল্লিক, পত্রিকা পরিবেশক লাল্টু খান, পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ সামি তাপু, জেলা দোকান মালিক সমিতির সদস্য দীপংকর দেসহ ঠিকাদারী ম্যানেজার নবী মিয়া এবং হেড মিস্ত্রী আলমঙ্গীর করিব ও সোহেলসহ স্থানীয় এলাকাবাসী। উদ্বোধন শেষে প্রকল্পের সাফল্য ও চুয়াডাঙ্গাবাসীর মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
কমেন্ট বক্স