শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গয়েশপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি টগর

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০১৮ ইং
গয়েশপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি টগর
জীবননগর অফিস: জীবননগর গয়েশপুর গ্রামে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর বিজিবি ক্যাম্প হতে চ্যাংখালী রোড রাস্তার কাজ নির্মাণের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ হাজী আলী আজগার টগর। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক মোল্লা, সাধারণ সম্পাদক আ. শুকুর, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন ফরজ, জীবননগর যুবলীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, সাধারণ সম্পাদক মজিবার রহমান, সীমান্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসাবুল হক মিল্টন, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ