শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে কৃষকের কলাবাগান কাটলো দূর্বৃত্তরা!

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০১৮ ইং
গাংনীতে কৃষকের কলাবাগান কাটলো দূর্বৃত্তরা!
গাংনী অফিস: প্রতিহিংসা অথবা প্রভাবশালীদের কথা না শুনায় হাসানুজামান নামের এক গরিব কৃষকের কলাবাগান কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা। কৃষক হাসানুজামান গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আব্দুর রবের ছেলে। গতকাল সোমবার গাড়াডোব গ্রামের গাছলাপাড়া মাঠে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আব্দুর রবের ছেলে হাসানুজামান (২৫) গ্রামের গাছলাপাড়া মাঠে ১৩ কাটা জমির কলাগাছের পুরোটাই কেটে দিয়েছে দূর্বৃত্তরা। কৃষক হাসানুজামান জানান, কলাগাছে আগামী দেড় মাসের মধ্যে কলা ধরার কথা কিন্তু শত্রুতা করে আমার কলাবাগানের পুরো গাছগুলো কেটে দিয়েছে। আমার কলার জমিতে খরচ করা প্রায় শেষ এখন শুধু ফসল তোলার সময়। তিনি আরো জানান, আমি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য গাংনী থানায় অভিযোগ করব।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ