গাংনীতে যুব মহিলা লীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৮-০৯-২০১৮
ইং
মেহেরপুর প্রতিনিধি: বর্তমান সরকারের উন্নয়নের ধারা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে উঠান বৈঠক করেছে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের যুব মহিলা লীগ। গতকাল সোমবার সকালে ৮নং ওয়ার্ড মাইলমারী গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সহ-ধর্মিনী মহিলা আওয়ামী লীগের নেত্রী পাপিয়া খাতুন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনিবাহী কমিটির সদস্য শাহানা ইসলাম শান্তনা। এসময় সেখানে উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মোজাম্মেল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহমান আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক স্বপ্না, মাইলমারী ধলা স্কুলের শিক্ষকবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক মহিলারা।
কমেন্ট বক্স