দামুড়হুদায় জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৮-০৯-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: `সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা` বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে দামুড়হুদা উপজেলার পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। এ সময় তিনি সরকারের বিভিন্ন সেক্টরের সাফল্য, প্রধানমন্ত্রীর উদ্যোগসমূহ, মাদক প্রতিরোধসহ দেশের উন্নয়নে নারীর করণীয় বিষয় সম্পর্কে আলোচনা এবং উপস্থিত সকলকে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে সচেতন থেকে সম্পৃক্ততার আহ্বান জানান। এ সময় আরও বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, দামুড়হুদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফুল আলম মিল্টন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল হোসেন ও পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। এসময় এলাকার মহিলাসহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিল। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
কমেন্ট বক্স