শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার রায়লক্ষ্মীপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহেল আটক

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০১৮ ইং
আলমডাঙ্গার রায়লক্ষ্মীপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহেল আটক
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ার সময় ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় সোহেল (২২) নামের যুবককে আটক করেছে খাসকররা ফাঁড়ি পুলিশ। গতকাল রবিবার গৃহবধুর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার থানার খাসকররা ইউনিয়নের রায়লক্ষ্মীপুর গ্রামের আসকার আলীর ছেলে সোহেল রানা দীর্ঘদিন যাবত একই গ্রামের বিপ্লবের স্ত্রী জুই খাতুনকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলো। গত ১৮ আগষ্ট রাত ১১টার দিকে গৃহবধূ জুই খাতুন টয়লেটে যাওয়ার সময়ে ওঁৎ পেতে থাকা একই গ্রামের সোহেল গৃহবধূকে মুখে চেপে ধরে টয়লেটের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় গৃহবধূর ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলে সোহেল পালিয়ে যায়। জুই খাতুনের দায়েরকৃত মামলায় গতকাল সোহেলকে জেল হাজতে প্রেরণ করে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ