শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বামী হত্যার অপরাধে স্ত্রীর যাবজ্জীবন জেল!

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০১৮ ইং
স্বামী হত্যার অপরাধে স্ত্রীর যাবজ্জীবন জেল!
মেহেরপুর অফিস: মেহেরপুরে স্বামী হত্যার অপরাধে ফুলঝুড়ি নন্দিতা নামের এক মহিলার যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান ওই আদেশ দেন। একই সঙ্গে আসামির ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দেয়া হয়েছে। মামলায় অপর দুই আসামি আব্দুল করিম ও মোহাম্মদকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দ-প্রাপ্ত ফুলঝুড়ি নন্দিতা মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে। মামলা বিবরণে জানা গেছে, ২০১২ সালে গৌরিনগর গ্রামের আনছার আলী বিশ্বাসের ছেলে ফিরোজ আলীর সাথে একই উপজেলার ভবেরপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে ফুলঝুড়ি নন্দিতার বিয়ে হয়। বিয়ের চার মাস পর ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর ফিরোজ আলী শ্বশুর বাড়ি বেড়াতে যায়। ওই দিন রাতেই ফুলঝুড়ি নন্দিতার সাথে দাম্পত্য কলহের জের ধরে তার স্বামী ফিরোজকে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ সকালে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ফিরোজ আলীর পিতা আনছার আলী বিশ্বাস বাদি হয়ে ফুলঝুড়িকে প্রধান করে পাঁচজনকে আসামি করে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে ২০১৩ সালের ৩১ জুলাই তিন জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই মধুসুদন। এ মামলায় ১০ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য প্রদান করেন। মামলার নথি ও সাক্ষ্য পর্যালোচনা করে আদালতের বিচারক ওই আদেশ দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে এ্যাড. ইয়ারুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ