শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনে কাজ করার সময় শ্রমিক আহত

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনে কাজ করার সময় শ্রমিক আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের কাজ করার সময় কাচ পড়ে ইমন (১৮) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ইমনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল রোববার বিকাল সাড়ে ৩টার দিকে সদর হাসপাতালের নতুন ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত ইমন ঝিনাইদহ জেলার হাটগোপালপুর এলাকার শহিদুলের ছেলে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রোববার বিকেল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দেড়’শ বেডের নতুন ভবনের জানালার কাজ চলছিল। ৪র্থ তলায় থাকা ইমনের সহকর্মির নিকট জানালার জন্য একটি থাইগ্লাস দড়ি দিয়ে বেধে দেয়। এসময় দেয়ালে ধাক্কা লেগে গ্লাসটি ভেঙ্গে নিচে থাকা ইমনের হাতে পড়ে। এতে ইমনের বাম হাত গুরুতর জখম হয়। সহকর্মিরা তাকে উদ্ধার করে জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ