তিতুদহে রাস্তা পাঁকাকরণের উদ্বোধনকালে এমপি টগর
- আপলোড তারিখঃ
১৭-০৯-২০১৮
ইং
বর্তমান সরকার, উন্নয়নের সরকার
আকিমুল ইসলাম, তিতুদহ প্রতিনিধি: বর্তমান সরকার উন্নয়নের সরকার, দেশ আজ অনেক এগিয়ে বিশ্বের কাছে সুনাম অর্জন করেছে তার পিছনের আসল ভুমিকায় আছে আ.লীগ সরকার। এ সরকার ক্ষমতায় আসার পর দেশের শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, যাতায়াতসহ যাবতীয় দিকের ব্যাপক উন্নতি হয়েছে এবং আগামীতে আরও উন্নতির ছোঁয়া লাগবে দেশের সকল ক্ষেত্রে এমন বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। তিনি গতকাল রবিবার সকাল ১১টায় কউজওউচ শীর্ষক আওতায় ৭২,৮২,৫৪৪ টাকা ব্যায়ে চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউপির গিরিশনগর হতে নুরুল্লাহপুর ব্রীজ পর্যন্ত দেড় কি.মি. ইটের (হেরিং) রাস্তাটি পাকাকরণের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, থানা আ.লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ফাতুরুজ্জামান মাষ্টার, সদর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক ঝন্টু, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি খবির উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক আলী হোসেন মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন খোকন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন, কৃষক লীগ সভাপতি জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দীন, সাধারণ সম্পাদক সাদেক আলী, তিতুদহ ইউপি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান, তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই কিশোর কুমার, এএসআই লিয়াকত আলী, আ.লীগ নেতা খালেক মাষ্টার, আ. মান্নান, ইদ্রিস আলী, আ. হালিম, মুফাজ্জেল, হাজী হারুন, রহিম ম-ল, আলম, শহিদুল, জামির হোসেন, ডা. হাফিজুর রহমান, আবুল কালাম, জুমার আলী, মহিউদ্দীন প্রমূখ।
কমেন্ট বক্স