শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অনৈতিক কাজের অভিযোগে আলমডাঙ্গার নতিডাঙ্গায় দু’সম্প্রদায়ের ছেলে-মেয়ে আটকের ঘটনায় উত্তেজনা!

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০১৮ ইং
অনৈতিক কাজের অভিযোগে আলমডাঙ্গার নতিডাঙ্গায় দু’সম্প্রদায়ের ছেলে-মেয়ে আটকের ঘটনায় উত্তেজনা!
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার নতিডাঙ্গার কাচিকাটাপাড়ায় হিন্দু ছেলে ও মুসলিম মেয়ের সাথে অনৈতিক কর্মকা-ের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি গত বুধবার ঘটলেও গ্রামে লোকমুখে জানাজানি হলে গ্রামে উত্তেজনা ছড়ায়। তবে প্রেমিক সুজন ঘটনার কথা অস্বীকার করেছে বলেন বিষয়টি ষড়যন্ত্রমূলক। কিন্তু মেয়ের বাবা নুর মোহাম্মদ ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য মেয়েকে অন্যত্র লুকিয়ে রেখেছে। এলাকাসুত্রে জানা গেছে, আলমডাঙ্গার নতিডাঙ্গা কাচিকাটাপাড়ার গোবিন্দ কুমারের ছেলে সুজন কুমার (২৮) তার প্রতিবেশির মুসলিম মেয়ের (১৭) সাথে গত বুধবার সাড়ে ১০টার দিকে গোপনে অনৈতিক কাজের জন্য সাক্ষাতে মিলিত হয়। এসময় গ্রামের কয়েকজন তাদের হাতেনাতে আটক করে। ঘটনাটি চাপা থাকলেও গ্রামে গুঞ্জন চলতে থাকে। গতকাল সরেজমিনে গেলে মেয়ের পিতা-মাতা জানায়, ঘটনার কথা গ্রামে আলোচনা হচ্ছে কিন্তু সত্যতা পাওয়া যাচ্ছে না। ঘটনার কথা শোনার পর তাকে তার ভায়ের বাড়িতে রেখে আসা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত সুজন অভিযোগ অস্বীকার করে বলেন ঘটনা সম্পূর্ণ বানোয়াট ও সড়যন্ত্রমূলক। গ্রামের ইউপি সদস্য শরিফুল মেম্বর জানান ঘটনা যথেষ্ট সত্যতা রয়েছে। গ্রামবাসী জানায়, ছেলে ও মেয়ে দু’র্ধমের হওয়ায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ