শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মোটরসাইকেল-আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আহত ৩

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০১৮ ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেল-আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আহত ৩
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার ভোগাইলবগাদি সোনা মোড়ে মোটরসাইকেল-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইলবগাদি গ্রামের ওমর আলীর ছেলে মাহাবুল হোসেন (৩৫), একই গ্রামের কাজিপাড়ার কলিমউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৪) ও গণি ম-লের ছেলে বিল্লাল হোসেন (৩৫)। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গা থেকে একটি মোটরসাইকেলযোগে মাহাবুল হোসেন, শরিফুল ও বিল্লাল তিনজন নিজ এলাকাতে ফিরছিল। পথিমধ্যে ভোগাইলবগাদি সোনা মোড় ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর জখম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। মাহাবুল হোসেন ও শরিফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। এদিকে, আহত বিল্লাল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাতে আহতের পরিবার দু’জনকে ঢাকা পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ