শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার আইলহাঁসে পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০১৮ ইং
আলমডাঙ্গার আইলহাঁসে পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
শুধু সৌন্দর্য বৃদ্ধিই হবে না, অপরাধমূলক কর্মকা- কমে আসবে নিজম্ব প্রতিবেদক: গতবছর বর্ষা মৌসুমের প্রায় শেষের দিকে চুয়াডাঙ্গার বেশিরভাগ রাস্তার পাশের ঝোপজঙ্গল চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের উদ্যোগে জেলার সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার করেছিল। ৩/৪ মাসের মধ্যেই সেই ঝোপঝাড় আবারও বেড়ে ওঠায় সরকারিভাবেও একাধিকবার পরিষ্কার করা হয়েছিল। জেলা পুলিশ, সংবাদপত্র ও অন্যান্য সংস্থার তথ্য অনুযায়ী- গত এক বছরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি-ছিনতাই প্রায় শূণ্যের কোঠায় নেমে এসেছে। চালকের দৃষ্টিসীমা বৃদ্ধি পাওয়ায় সড়ক দুর্ঘটনা তুলনামূলক কমে গেছে। প্রধান সড়কগুলোর পরিবেশ ও সৌন্দর্য্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গার উন্নয়নে সরকারের পাশাপাশি অন্যান্য সংগঠন, সাধারণ জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। এখন এই বর্ষা মৌসুমের শেষে চুয়াডাঙ্গার বিভিন্ন রাস্তার ঝোপজঙ্গল আবার বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় এবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ এবার নিয়েছে এক ভিন্নধর্মী উদ্যোগ। উদ্যোগটি তার হলেও উদ্যোক্তা এবার সাধারণ মানুষ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের এবারের ভিন্নধর্মী এই উদ্যোগটি হচ্ছে জেলা প্রশাসক পরিবেশ পদক-২০১৮। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক পরিবেশ পদক- ২০১৮ নামের এই প্রতিযোগিতায় বিজয়ী ৩টি দল পাবেন সনদপত্র, সম্মাননা স্মারক (স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক) ও আর্থিক পুরস্কার। যে কোন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংস্থা, ক্লাব, সংগঠন, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর, এক সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতাই তাদের সুবিধামত জেলা-উপজেলা সংযোগকারী বা উপজেলা-ইউনিয়ন সংযোগকারী এক বা একাধিক রাস্তার ঝোপঝাড় পরিস্কার করে এই পদক লুফে নিতে হবে। সাথে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার হবে চুয়াডাঙ্গার রাস্তাগুলি। এদিকে এরই ধারাবাহিকতায় আইলহাঁস ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের প্রচেষ্টায় প্রথম এই প্রতিযোগীতা হয়েছে আইলহাসঁ ইউনিয়নে। গতকাল শনিবার সকাল ৯টায় আইলহাঁস ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এসময় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ঝোপ-ঝাঁড় পরিষ্কার কথাটি শুনতে খুব ছোট বা সামান্য কাজ মনে হচ্ছে। কিন্তু গত বছর এই সময় এর ফল আমরা পেয়েছি। এই কার্যক্রমের উদ্দেশ্য শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়। এর সাথে জড়িয়ে আছে জেলার নিরাপত্তা বা আইনশৃঙ্খলার কিছু বিষয়। ওই সব ঝোপ-ঝাঁড়ে ডাকাত বা ছিনতাইকারীরা লুকিয়ে থাকে। রাতে তারা অপরাধমূলক কর্মকা- ঘটায়। এতে জেলার শুধু সৌন্দর্য বৃদ্ধিই হবে না, অপরাধমূলক কর্মকা- কমে আসবে। `` উদ্বোধনী পর্বে অংশগ্রহনকৃত সংগঠন প্রগতি সংঘের সভাপতি তোফাজ্জেল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ খান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আইলহাঁস ইউনিয়ন পরিষদ চেয়াম্যান এ্যাড. আব্দুল মালেক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ। এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম’ সহ অতিথিবৃন্দ আলমডাঙ্গার ঘোলদাড়ী বাজার সংলগ্ন রাস্তার পাশের ঝোড়-জঙ্গল ও আবর্জনা নিজ হাতে পরিষ্কার করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ