শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেগমপুরের কোটালী গ্রামে ফুটবল খেলায় মারামারি : আহত-৩

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০১৮ ইং
বেগমপুরের কোটালী গ্রামে ফুটবল খেলায় মারামারি : আহত-৩
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরের কোটালী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলায় দু’দলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকালে খেলা চলাকালীন সময় দু’দলের খেলোয়াড়দের মধ্যে বিরোধের জেরে এ মারামারির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের কামড়ে আকন্দবাড়িয়া একাদশের আবু সাঈদসহ (১৮) ৩ জন আহত হয়েছে। পরে দু’দলের খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনায় খেলা বন্ধ হয়ে যায়। জানা গেছে, বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মঞ্চের আয়োজনে শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় ফুটবল খেলার। উক্ত খেলায় ইউনিয়নের বেগমপুর একাদশ ও একই ইউনিয়নের আকন্দবাড়িয়া একাদশ অংশগ্রহণ করে। এ খেলায় প্রথমার্ধেই আকন্দবাড়িয়া একাদশ ১ গোল খেয়ে বসে। এরপর শুরু হয় উভয়দলের উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর খেলা। খেলার একপর্যায়ে দ্বিতীয়ার্ধের আগমুহুর্তে বেগমপুর একাদশের এক খেলোয়াড়ের সাথে আকন্দবাড়িয়া একাদশের খেলোয়াড় আবু সাঈদের বিরোধ সৃষ্টি হয়। এতে বেগমপুর একাদশের জৈনক খেলোয়াড় ক্ষিপ্ত হয়ে আকন্দবাড়িয়া একাদশের খেলোয়ার আবু সাঈদকে (১৮) দাঁত দিয়ে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। সে একই গ্রামের মাঝপাড়ার সাইদুলের ছেলে। এরপর শুরু হয় উভয়দলের মধ্যে মারামারির ঘটনা। এসময় আকন্দবাড়িয়া একাদশের তামালতলাপাড়ার গোলজারের ছেলে টুটুল (২২) ও আমিনুলের ছেলে আসিফ (২০) আহত হয়। তবে এ ঘটনায় আহতদের পক্ষ থেকে থানা পুলিশে কোন অভিযোগ করা হয়নি।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ