শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর ও ঝিনাইদহে ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ পালিত : চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০১৮ ইং
মেহেরপুর ও ঝিনাইদহে ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ পালিত : চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
পরিচ্ছন্ন মানসিকতায় সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে পারে ডেস্ক রিপোর্ট: `চারিপাশে ময়লা নাই এমন একটা দেশ চায়` এই শ্লোগানকে প্রতিপাদ্য করে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশটাকে পরিষ্কার করি দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার এ দিবস পালিত হয়। নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, পরিবেশকে সুন্দর রাখা প্রতিটি মানুষের অপরিহার্য দায়িত্ব। পরিবেশকে সুন্দর না রাখলে সুন্দর মানসিকতার সৃষ্টি হয় না। তবে অবশ্যই শহর, নগর, গ্রাম উন্নত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে সুন্দর মানসিকতায়। আসুন, জনসম্পৃক্ততা বাড়িয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করে সুস্থ, সুন্দর ও উন্নত পরিবেশ গড়ে তুলি। জনজীবনে পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে সকলের অংশগ্রহণ করা উচিত। পরিচ্ছন্ন মানসিকতায় পারে সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ফটকে `দেশটাকে পরিষ্কার করি` দিবসে অংশগ্রহনের পর প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ এসব কথা বলেন। `চারিপাশে ময়লা নাই এমন একটা দেশ চায়` এই শ্লোগানকে প্রতিপাদ্য করে শনিবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গা এই প্রথমবারের মত ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস পালিত হয়েছে। পরিবর্তন চায় নামে একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। দেশের চতুর্থবার দিবসটি পালিত হলেও চুয়াডাঙ্গা এই প্রথমবারের মত আয়োজন করে সংঘটনটির চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক মেহেদি হাসান। দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে প্রাই ১শ’ স্বেচ্ছাসেবক পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়। পরে তাদের মধ্যে সনদপত্রও বিতরণ করা হয়। কর্মসূচিটি পরিবর্তন চায় সংগঠনের চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খায়রুল আলম, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮নং ওয়ার্ড কমিশনার সিরাজুল ইসলাম মনি, সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ওয়ালিউর রহমান নয়ন, ডা. সোনিয়া আহমেদ প্রমূখ। এসময় প্রধান অতিথি তার এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদের চারপাশে তাকালেই যত্রতত্র অসংখ্য ময়লা দেখতে পাই। এসব ময়লা কিন্তু আমরাই ফেলি। তাই সচেতন হতে হবে আমাদেরকেই। চারপাশ পরিস্কার ও সচেতনতা সৃষ্টির জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে সুন্দর মানসিকতায়। এতে বিভিন্ন স্কুল, কলেজের সাধারণ শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। `` মেহেরপুর অফিস জানিয়েছে, `চারিপাশে ময়লা নাই; এমন একটি দেশ চাই` এই শ্লোগানকে সামনে রেখে `পরিষ্কার চাই` এর উদ্যোগে সারা দেশের ন্যায় মেহেরপুরে বিভিন্ন সংগঠনের পক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টার সময় মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝাড়ু হাতে নিয়ে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসের কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ, মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকউল আলম, পরিবর্তন চাই আন্দোলনের মেহেরপুর কমা-ার মঈনুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এসময় সেখানে উপস্থিত ছিলেন। `` ঝিনাইদহ অফিস জানিয়েছে, `চারিপাশে ময়লা নাই এমন একটা দেশ চায়` এই শ্লোগানকে প্রতিপাদ্য করে গতকাল শনিবার ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশটাকে পরিষ্কার করি দিবস পালিত হয়েছে। পরিবর্তন চায় নামে একটি সংগঠন এই কর্মসুচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে শহরের পুরাতন ডিসি কোর্ট থেকে র‌্যালি বের হয়ে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরসহ বিভিন্ন স্থানে দুই’শ সেচ্ছাসেবক পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন। পরে তাদের মধ্যে সনদপত্রও বিতরণ করা হয়। কর্মসুচি চলাকালে পায়রা চত্বরে এক পথসভা পরিবর্তন চায় সংগঠনের ঝিনাইদহ জেলা সমন্বয়ক সাকিব মোহাম্মদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সথসভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকইদ হোসেন, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, পৌরসভা মেয়র জনাব সাইদুল করিম মিন্টু, কালেক্টর স্কুলের প্রধান শিক্ষক সুষেন্দু কুমার ভৌমিক, রূটস সাইন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির আহ্ম্মেদ জুয়েল, নোবেল পালটেকনিকের অধ্যক্ষ নাজমুল আলম রিগান, উজির আলী সরকারী প্রথিমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আঞ্চলিক ভাষা গ্রুপের কেন্দ্রীয় সহ-সভঅপতি সাইফুল ইসলাম লিকু, মর্ডান সিবিএসপি’র ম্যানেজার সুভাষ বাড়ই ও সংগঠক আনোয়ার হোসেন। বক্তারা বলেন, আমাদের চারিপাশের পারবেশ আমাদেরই ঠিক রাখতে হবে। তার জন্য সচেতন হওয়া দরকার। আমরা যেখানে সেখানে ময়লা ফেলব না। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলব এবং আমাদের পরিবেশ আমরাই সুন্দর রাখবো। উল্লেখ্য সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশের জেলা উপজেলার গুরুত্বপূর্ন স্থানে একযোগে পরির্বতন চায় সংগঠনের উদ্যেগে পারিস্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হবে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ