জীবননগর অফিস: জীবননগরে ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশের খবর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় জীবননগর প্রেসক্লাব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির ও সাধারণ সম্পাদক এম আর বাবু। এসময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক সামসুল আলম, জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জি.এ জাহিদ বাবু, আকিমুল ইসলাম, মাজেদুর রহমান লিটন, জাকির হোসেন, লিটন, জাহিদুল ইসলাম মামুন, আসাবুল হক, ইন্তাজ আলী, নজরুল ইসলাম, নিশান আলী প্রমূখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে বাংলাদেশের খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবে মেহেরপুর প্রতিনিধি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, ফ্রেন্ডস ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম খোকন ও সম্পাদক শরিফুল ইসলাম। পরে বাংলাদেশের খবরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে একটি কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নতুন পত্রিকা হিসাবে সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে পাঠক মহলে স্থান করে নেয়ায় হবে পত্রিকার মূল উদ্দেশ্য। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ সুধিমহল উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি মেহেরপুর প্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।