চুয়াডাঙ্গার নিলার মোড়ে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জিপুু চৌধূরী
- আপলোড তারিখঃ
১৫-০৯-২০১৮
ইং
জামায়াত-বিএনপির ষড়যন্ত্র সফল হবে না
২নং ওয়ার্ডে ফারুক হোসেন সভাপতি ও মিলন শেখ সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সুমিরদিয়া নিলার মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম মুন্সী খোকনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. আশরাফ আলী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। প্রধানবক্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক লীগ কাজ করে যাচ্ছে। জামায়াত-বিএনপির কোন ষড়যন্ত্র স্বেচ্ছাসেবক লীগ সফল হতে দিবে না।
বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিফাত, সদস্য অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, ইমরান আহম্মেদ বিপ্লব, মাফিজুর রহমান মাফি, আবু তাহের, আব্দুল আলিম ও সামাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এ্যাড. মো. তসলিম উদ্দীন ফিরোজ, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নেফাউর রহমান ডেভিড, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সদস্য ধুলন, মজিবর, গাজন, লালচাঁদ, বারেক, রুবেল, সদর থানা কৃষক লীগের আহবায়ক আব্দুল মতিন দুদু, পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক চঞ্চল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ ও যুগ্ম সম্পাদক জাকির হোসাইন জ্যাকি।
সম্মেলনের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে ফারুক হোসেন, সিনিয়র সভাপতি- আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি জীবন আহম্মেদ শামীম, সাধারণ সম্পাদক মিলন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল হক টোটন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাইদুর, প্রচার সম্পাদক লালন হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা, মহিলা সম্পাদিকা আতীফা খাতুন, সহ-মহিলা সম্পাদিকা শারমিন আক্তার, সদস্য শাহানাজ খাতুন, জুতি খাতুন, সুমাইয়া সুলতানা ও আজগার আলীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য খায়রুল ইসলাম।
কমেন্ট বক্স