আলমডাঙ্গার জামজামিতে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে জখম
- আপলোড তারিখঃ
১৫-০৯-২০১৮
ইং
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার জামজামি খামারপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৪জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাদেরকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জখম সাইফুল ইসলাম বাদি হয়ে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় আহতরা হলো- জামজামি খামারপাড়ার মৃত শুকুর আলী ম-লের ছেলে সাইফুল ইসলাম, তার স্ত্রী বিউটি খাতুন, বড় ছেলে বিপ্লব হোসেন (১৪) এবং ছোট ছেলে বিজয় (১১)। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের ছোট ছেলে বিজয় শুক্রবার সন্ধ্যায় পাশের বাড়ি কাঁঠাল গাছের পাতা ভাঙগে গেলে একই গ্রামের তাউদ্দিনের ছেলে লিটন (৩৫) ও মিঠুন (২৪), মতিয়ারের ছেলে এনামুল (৩২) ও একরামুল (২৬), ফিকির ম-লের ছেলে রবিউল (৩৫) এবং রবিউলের ছেলে নাজমুল (১৮) বিজয়কে বেধড়ক মারপিট করে। এসময় বিজয়ের পিতা সাইফুল প্রতিবাদ করলে তারা সাইফুলকে পর্যায়ক্রমে তার স্ত্রী ও বড় ছেলেকে মারপিট করে জখম করে।
কমেন্ট বক্স