শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেগমপুরে কর্মি সমাবেশে যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০১৮ ইং
বেগমপুরে কর্মি সমাবেশে যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার
ঐক্যবদ্ধ হয়ে সবাইকে নৌকার জন্য কাজ করতে হবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের বেগমপুরে উৎসবমুখর পরিবেশে যুবলীগের কর্মি সমাবেশ ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বেগমপুর যদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মি সমাবেশ ও সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দার। প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে চুয়াডাঙ্গায় ব্যাপক উন্নয়ন কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আপনারা এই উন্নয়নের সুফল অল্পদিনের মধ্যে পেতে শুরু করবেন। যুবলীগের এই নেতা আরো বলেন, এই বছরেই জাতীয় নির্বাচন। আওয়ামী লীগের সঙ্গে কাধে কাঁধ মিলে সকলেই ঐক্যবদ্ধ হয়ে দলের প্রতীক নৌকার জন্য কাজ করতে হবে। দলের প্রতীক যেই পাক জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে যুবলীগ নিরলসভাবে কাজ করে যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামসুজ্জোহা মল্লিক, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। আমন্ত্রিত অতিথিদের মধ্য বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য হাফিজুল ইসলাম হাপু, সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজিদুর রহমান। সাবেক ছাত্রনেতা শামীম হোসেন মিজির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মির্জা লিটন, বর্তমান সভাপতি শামসুজ্জোহা, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শুকুর আলী, যুবলীগ নেতা লিটন, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগ নেতা জাহিদ হাসান, নেহালপুর ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মাখালডাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা বিশ্বজিৎ কুমার প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ