আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক ও কর্মচারীদের বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধাঞ্জলি
- আপলোড তারিখঃ
১৫-০৯-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলমডাঙ্গা কলেজকে সরকারিকরণ করায় জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি’র পৃষ্ঠপোষকতায় আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। গতকাল শুক্রবার আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠুর নেতৃত্বে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের সহকারি অধ্যাপক আল মামুন রেজা, মহিতুর রহমান, আলম হোসেন, সাইদুর রহমান, খন্দ. ইকবাল হাসান, শেখ শফি উজ্জামান, প্রভাষক মাহাবুব আলম, লুৎফুল নাহার, রিক্তা, শারমিন আরা, শারমিন আক্তার, পলি রানী, মুসলিমা খাতুন, তাছলিমা খাতুন, তাপস রশীদ, মনিরুজ্জামান, শামসুর রহমান, রাশেদুল মোমিন, আবু সাইদ, আব্দুল মালেক, আমিরুল ইসলাম (হি.বি), শামীম আরা, খলিলুজ্জামান, জিয়াউর রহমান, মোস্তফা, আব্দুস সালামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শ্রদ্ধাঞ্জলী শেষে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় গন্তব্যস্থলে সবাই ফিরে আসেন।
কমেন্ট বক্স