শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০১৮ ইং
দামুড়হুদায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন উপজেলা চ্যাম্পিয়ন দামুড়হুদা প্রতিনিধি: `মাদককে না বলি মাদকমুক্ত দেশ গড়ি` স্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলা পরিষদের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের এ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। জুড়ানপুর ইউনিয়ন দল বনাম পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পারকৃষ্ণপুর ইউনিয় দল ২-১ গোলে জুড়ানপুর ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশ নেয়। খেলা শেষে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খোলায় গোলশূন্যভাবে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মাথায় পারকৃষ্ণপুর-মদনা দলের ৩নং খেলোয়াড় হাসিবুল হক গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এর ১৫ মিনিটের মাথায় হাসিবুল হক আবারো গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। এরপর খেলার শেষের দিকে জুড়ানপুর ইউনিয়ন দল খেলায় সমতা আনতে মরিয়া হলেও শেষ পর্যন্ত ১টি গোল পরিশোধ করে ২-১ গোলের ব্যবধানে পারকৃষ্ণপুর-মদনা জয়লাভ করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের খেলোয়াড় হাসিবুল হক। খেলা শেষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে খেলায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গার সাবেক ফুটবলার ছারোয়ার হোসেন মধু, গিয়াস উদ্দীন পিনা, উপজেলা যুবলীগের আহবায়ক আ. হান্নান ছোট, সাধারণ সম্পাদক হয়রত আলী, ছাত্রলীগ নেতা সাজু আহাম্মেদ রিংকু, শহিদ আজম সদু, শরিফুল ইসলাম শরিফ, সৈয়দ তিতুয়ার রহমান টুকু প্রমূখ। এর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। খেলা পরিচালনা করেন সৈয়দ মাসুদুরর হমান খোকন, মুকুল ও সুবাস।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ