শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে দ্রুতগামী পিকাপের চাকা খুলে পথচারী নিহত

  • আপলোড তারিখঃ ১৪-০৯-২০১৮ ইং
ঝিনাইদহে দ্রুতগামী পিকাপের চাকা খুলে পথচারী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ধর্মতলা নামক স্থানে পিকাআপের দ্রুতগামী চাকা খুলে এক পথচারী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী সাধুহাটির ধর্মতলার সিকান্দার মুন্সির ছেলে হারুন মুন্সি (৬০)। নিহত হারুন মুন্সি সন্ধ্যার পর সাধুহাটি থেকে বাড়ি ফিরছিলেন। এসময় ঝিনাইদহমুখী একটি কলা বোঝাই পিকআপটি সাধুহাটি বালিকা বিদ্যালয়ের গেটের কাছে পৌঁছালে পিছনের ডান দিকের চাকা খুলে গেলে হারুন মুন্সির গায়ের উপর পিকাআপ উঠে পড়ে। এতে হারুন ঘটনাস্থলেই নিহত হন। এ বিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান, নিহত হারুন নামের একজন পথচারী বাড়ি ফিরছিলেন ইতোমধ্যে পিকআপের চাকা খুলে গেলে হারুন মুন্সির গায়ের উপর পিকাপ উঠে পড়ে। এতে হারুন ঘটনাস্থলেই নিহত হন। আমরা পিকাআপটি আটক করেছি।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ