শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার হাতিকাটায় সন্ধ্যারাতে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গার হাতিকাটায় সন্ধ্যারাতে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের হাতিকাটা আবাসন প্রকল্পের অদূরে তালবাগান এলাকায় কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক মারধর করে নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনতাই করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার হাতিকাটা আবাসন এলাকার তালবাগনের কাছে রাত ৮টার পর এ ঘটনা ঘটে। গুরুতর আহত টাকা মোবাইল খোয়ানো মনির সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সদর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ সুত্রে জানা যায়, হাতিকাটা গ্রামের নূর মোহাম্মদের ছেলে মনির (১৮) গতকাল সন্ধ্যার পর শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার সময় আবাসন এলাকার তালবাগানের কাছে পৌঁছালে একই এলাকার কাবিলের ছেলে রুবেলসহ কয়েকজন তার গতিরোধ করে। এসময় মনিরকে দা দিয়ে ঘাড়ে আঘাত করাসহ এলোপাতাড়ি মারধর করে মাটিতে ফেলে দেয় তারা। পরে মনিরের কাছে থাকা ৪০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয় হামলাকারীরা। এ বিষয়ে মনির বাদী হয়ে রুবেলের নাম উল্লেখসহ ২/৩জনকে অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ