মুজিবনগরে ৪৫৬ কেজি ভারতীয় টিএসপি সার উদ্ধার
- আপলোড তারিখঃ
১৩-০৯-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার খলশাগাড়ী গ্রামে চোরাচালনবিরোধী অভিযান চালিয়ে ৪৫৬ কেজি ভারতীয় টিএসপি সার উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার আনুমানিক রাত ১০টার দিকে এ সার উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার আনুমানিক রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির টহল কমান্ডার নায়েক সমশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত খলশাগাড়ী গ্রামের রাস্তার পাশে থেকে ৪৫৬ কেজি ভারতীয় টিএসপি সার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৫ হাজার ৯৬০ টাকা। উদ্ধারকৃত সার কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স