শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পকেটমার সন্দেহে দর্শনার লিলি আটক

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০১৮ ইং
আলমডাঙ্গায় পকেটমার সন্দেহে দর্শনার লিলি আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা রেলস্টেশনে ট্রেনে উঠার সময় পকেটমার সন্দেহে লিলি খাতুন নামের এক মহিলাকে পাকড়াও করেছে ট্রেনযাত্রীরা। এক মহিলা যাত্রীর ভ্যানিটি ব্যাগে হাত দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়। গতকাল বুধবার আলমডাঙ্গার রেলস্টেশনে বেলা সাড়ে ১০টার দিকে কপোতাক্ষ ট্রেন থামলে দরজা দিয়ে কয়েক যাত্রী বগিতে উঠছিল। এ সময় এক মহিলা যাত্রী লিলি খাতুনের প্রতি অভিযোগ তোলে সে তার ব্যাগে হাত দিয়েছে। এ সময় লোকজন ওই মহিলাকে ধরে পুলিশে দেয়। এদিকে আটক মহিলা জানিয়েছে, তার বাড়ি দর্শনা আকন্দবাড়িয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত তাজিবুল ইসলামের স্ত্রী। স্বামী মারা যাবার পর সে পোড়াদহ থেকে কাপড় এনে ব্যবসা করতো। সেই উপার্জনের টাকা দিয়ে ৫ সন্তানের জীবিকা নির্বাহ করে। সে তার ব্যাগে হাত দেয়নি। সে পকেটমারের সাথেও জড়িত নয়। এদিকে পুলিশ জানিয়েছে, প্রকৃত ঘটনা কি তা তদন্ত করে দেখা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ