শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৬ কর্মি আটক

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০১৮ ইং
আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৬ কর্মি আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ কর্মিকে আটক করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির পাঁয়তারার অভিযোগে গত মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে নাশকতার মামলার আসামীদের ধরতে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার চরপাড়া গ্রামের দাউদ মালিথার ছেলে বিএনপি কর্মি হায়দার আলী (৪০), বেগুয়ারখাল গ্রামের মৃত নকিম উদ্দিনের ছেলে জামায়াত কর্মি মজিবুল (৫২), একই গ্রামের মৃত হেকমত আলীর ছেলে বিএনপি কর্মি হারুন (৪২), উপজেলা আসাননগর গ্রামের খতব উদ্দিনের ছেলে বিএনপি কর্মি খলিল (৪৫), খেজুরতলা গ্রামের ছমির উদ্দিনের ছেলে বিএনপি কর্মি ঠান্ডু (৪০) ও আসাননগর গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে বজলুর রশিদকে (৪৬) আটক করে পুলিশ। আটককৃতদের নাশকতার মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ