শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০১৮ ইং
জীবননগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সীমান্ত ইউনিয়ন ১-০ গোলে উপজেলা চ্যাম্পিয়ন জীবননগর অফিস: জীবননগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্দ্ধ-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জীবননগর স্টেডিয়াম মাঠে সীমান্ত ইউনিয়ন ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সীমান্ত ইউনিয়ন ১-০ গোলে মনোহরপুর ইউনিয়নকে হারিয়ে শিরোপা অর্জন করে। খেলার প্রথমার্ধে ১১নং জার্সিধারী শামিম তার কর্ণার কিকে প্রথম গোল করে দলকে বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় সীমান্ত ইউনিয়ন ১-০ গোলে বিজয় লাভ করে। সীমান্ত ইউনিয়নের পক্ষে খেলেন জহির হাসান প্লাবন (গোল রক্ষক), সোহেল রানা, শাকিল মিয়া, রাসেল মিয়া, সাইদুর রহমান, রুহুল আমিন, সুমন মিয়া, হুমায়ুন কবির, শামিম মিয়া, রাফিক হক, জতির উদ্দীন, শোয়েব আক্তার রাজু, মোস্তাফিজুর রহমান লাল্টু। খেলায় সীমান্ত ইউনিয়নের গোলরক্ষক জহির হাসান প্লাবন সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পান শামিম মিয়া। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে এ সময় জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি (তদন্ত) মোল্লা মোহাম্মদ সেলিম, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান, পল্লী বিদ্যুৎ সমিতি জীবননগর সাব জোনাল অফিসের এজিএম মনিরুল ইসলাম প্রমূখ। খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন শাহ আলম শরিফুল ইসলাম। রেফারির দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম রবি, সহকারি হিসাবে ছিলেন আব্দুর রকিব কিরণ, আব্দুস সবুর, ৪র্থ রেফারির দায়িত্ব পালন করেন সিরাজুল ইসলাম সিরাজ ও শাহাজান সিরাজ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ