শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উথলী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০১৮ ইং
জীবননগর উথলী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
জীবননগর অফিস: জীবননগর উথলী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উথলী ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের আয়োজনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। উথলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাংবাদিক সালাউদ্দিন কাজলসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ