শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সিআইপি হয়েই গণমানুষের মানুষের টানে চুয়াডাঙ্গায়

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০১৮ ইং
সিআইপি হয়েই গণমানুষের মানুষের টানে চুয়াডাঙ্গায়
আসলেন কৃতী সন্তান দিলীপ কুমার আগরওয়ালা নিজস্ব প্রতিবেদক: ক’দিন আগেই বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি মর্যাদায় সম্মানিত হয়ে সিআইপি নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা। দেশীয় বাণিজ্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃত স্বরুপ বাংলাদেশ সরকার কর্তৃক সে সিআইপি’র সম্মানসূচক কার্ডও পেয়েছেন। তিনি চুয়াডাঙ্গার সন্তান হিসেবে দ্বিতীয় সফল কৃতি ব্যবসায়ী ব্যক্তিত্ব, যিনি এই সম্মানে ভূষিত হলেন। এর আগে চুয়াডাঙ্গার আরেক কৃতি সন্তান সফল শিল্পপতি বঙ্গজ-তাল্লু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হাজি মোজাম্মেল হক একই সম্মানে ভূষিত হয়েছিলেন। এদিকে, গণমানুষের টানে গতকাল চুয়াডাঙ্গায় পৌছেছেন এফবিসিসিআই’র পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন গ্রুপের পরিচালক, ইউবাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)’র সাধারণ সম্পাদক ও তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা। তিনি ঢাকা থেকে যশোর এয়ারপোর্ট হয়ে গতকাল মঙ্গলবার রাত ১০টায় তারাদেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিট কার্যালয়ে পৌছান। এসময় ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি তাকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন। শুভেচ্ছা পর্বে তারাদেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক রাজীব হাসান কচি সিআইপি নির্বাচিত হওয়ায় তাঁর প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিট সভাপতি অধ্যাপক শেখ সেলিম, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের পরিচালক রিপনুল হাসান, অর্থ সম্পাদক পবিত্র কুমার আগরওয়ালা, প্রচার সম্পাদক উজ্জল কুমার অধিকারী, কার্যনির্বাহী সদস্য আব্দুর রশীদ হীরা, মাফিজুর রহমান মাফি, কিশোর কুমার কু-ু, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, সাংবাদিক রিফাত রহমান, আতিয়ার রহমান, মফিজুর রহমান জোয়ার্দ্দার, শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা খাতুন, সহকারি শিক্ষক রহিমা খাতুন প্রমূখ। চুয়াডাঙ্গার সন্তান কৃতি ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা বিভিন্ন সামাজিক কর্মকা-ে অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কর্মকা-ে সব সময়ই অবদান রেখে চলেছেন। একই সাথে সাধারণ মানুষের জন্য কাজ করার আগ্রহ তার সর্বদায় রয়েছে। জীবন বাজী রেখে মানুষের জন্য সারাটা জীবন কাজ করতে চান তিনি এবং কাজ করে চলেছেন। তিনি গরীব, দু:খি, মেহনতি মানুষসহ সমাজের উন্নয়নে সর্বদা নিজেকে উৎসর্গ করেছেন। উল্লেখ্য, চুয়াডাঙ্গার সন্তান কৃতি ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা সিআইপি হওয়ার মাধ্যমে ব্যবসায়-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ব্যবসায়-সংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভিসা প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে উদ্দেশ্য করে লেটার অব ইনট্রোডাকশন ইস্যু করবে। তিনি বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধাও পাবেন। এছাড়া সরকারি এক গেজেটের তথ্য অনুযায়ী, সিআইপি হিসেবে নির্বাচিত ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা সচিবালয়ে প্রবেশে পাস, গাড়ির স্টিকার, জাতীয় অনুষ্ঠান ও সিটি কর্পোরেশনের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। বিমান, সড়ক, রেলপথ ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকারসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ