শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ২ রাউন্ড গুলিসহ ১টি আগ্নেয়াস্ত্র ও ৫টি বোমা উদ্ধার

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০১৮ ইং
মেহেরপুরে ২ রাউন্ড গুলিসহ ১টি আগ্নেয়াস্ত্র ও ৫টি বোমা উদ্ধার
মেহেরপুর অফিস: মেহেরপুরে পৃথক দুটি স্থান থেকে ২ রাউন্ড গুলিসহ ১টি এলজি পাইপগান ও পরিত্যক্ত অবস্থায় ৫টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে শহরের গোরস্থানপাড়ার পৌর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে তল্লাশি চালায় সদর থানা পুলিশ। এ সময় সেখান থেকে ১টি এলজি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এদিকে, এসআই আহসান ও মোমিনের নেতৃত্বে পুলিশের অপর একটি দল সদর উপজেলার নুরপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি বোমা উদ্ধার করে। নুরপুর মোড়ের একটি দোকানের পাশে থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ