কালীগঞ্জে অস্ত্র, গুলি ও বোমাসহ একজন আটক
- আপলোড তারিখঃ
১২-০৯-২০১৮
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে বোমা, গুলি ও দেশীয় অস্ত্রসহ হাবিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে ওই উপজেলার কলেজপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। সে কলেজ পাড়ার আনসার আলী খা’র ছেলে। কালীগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে ৩ রাউন্ড সর্টগানের গুলি, ২টি হাত বোমা ও ১টি হাসুয়া উদ্ধার করা হয়। তার নামে ডাকাতি, অস্ত্রসহ ৪টি মামলা রয়েছে। আটককৃত হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
কমেন্ট বক্স