শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা ও জীবননগর পৌরসভা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০১৮ ইং
দর্শনা ও জীবননগর পৌরসভা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির
প্রায় আড়াই কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া দর্শনা অফিস: দর্শনা ও জীবননগর পৌর এলাকায় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় আড়াই কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। দর্শনা ও জীবননগর পৌর এলাকার প্রায় এক কোটি টাকা এবং গ্রাহক বকেয়া রয়েছে ২ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৮৬৪ টাকা। এর মধ্যে দর্শনা পৌরসভার সড়ক বাতির বকেয়া ৪৫ লাখ ৪৫ হাজার ৬৩ টাকা এবং পৌর ভবনের বিল বকেয়া আছে ১ লাখ ২৩ হাজার ৭৫৫ টাকা। এদিকে, জীবননগর পৌরসভার বকেয়া বিল রয়েছে ৩৮ লাখ ১৮ হাজার ৯৮৭ টাকা এবং পৌরসভা ভবনের বিল বকেয়া রয়েছে ৪ হাজার ৪শ’ টাকার মত। এছাড়া দর্শনা পৌর এলাকার ৩৬ হাজার ৬শ’ ৩৩ জন গ্রাহকের বিল বকেয়া পড়েছে ২ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৮৬৪ টাকা। ফলে দুইটি পৌরসভা ও গ্রাহকদের নিকট থেকে বকেয়া বিল আদায়ে হিমশিম খাচ্ছে দর্শনা পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস কর্তৃপক্ষ। অফিস সূত্রে জানা গেছে, গত প্রায় দেড় বছর ধরে পল্লী বিদ্যুৎ গ্রাহকরা এসব বকেয়া বিল পরিশোধ না করায় চরম বেকায়দায় পড়েছে পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিল বকেয়া রাখায় ইতোমধ্যে বেশ কিছু গ্রাহকে বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ। চলতি মাসে বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করেছে এবং বেশ কিছু গ্রাহকের নামে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। দর্শনা পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের কর্মকর্তা অমিত দাস জানান, গ্রাহকরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলে দর্শনা ও জীবননগর এলাকার বিদ্যুৎ লাইন আরো গতিশীল করা সম্ভব হতো। যে সকল গ্রাহক এখনো বিদ্যুৎ বিল পরিশোধ করেনি সে সব গ্রাহকদের প্রতি আমার আহবান দ্রুত বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করবেন এবং বিদ্যুৎ বিভাগকে আরো গতিশীল করবেন।


কমেন্ট বক্স
notebook

ভোজ্যতেলের ঊর্ধ্বগতিতে নিয়ন্ত্রণহীন বাজার