শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে জামায়াতের নেতাকর্মিসহ আটক ৭

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০১৮ ইং
জীবননগরে জামায়াতের নেতাকর্মিসহ আটক ৭
গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা পরিকল্পনা অভিযোগে পুলিশি অভিযান জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের অভিযানে জামায়াতের নেতাকর্মিসহ ৭জন আটক হয়েছে। গত সোমবার দিবাগত রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনির নেতৃত্বে জীবননগর থানার এসআই সিরাজ, এসআই শতদল মজুমদার, এএসআই সাজ্জাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়পুর গ্রামের মৃত রোকমান মোল্লার ছেলে জামায়াত নেতা রুহুল কুদ্দুস মোল্লা (৬০), রুহুল কুদ্দুস মোল্লার ছেলে সাদ্দাম (২৫), দেহাটি গ্রামের এরশাদ আলীর ছেলে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী বাহাদুর হোসেন (৩৫), হাসাদহ গ্রামের লাল মোহাম্মদের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী বাবুল হোসেন (৩৮), উথলী বাজারপাড়ার আ. মোতালেবের ছেলে তরিকুল এবং পুরাতন তেঁতুলিয়া গ্রামের নিছার উদ্দিনের ছেলে সেকেন্দার আলীকে (৩২) গ্রেফতার করে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ