মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালিদাসপুরের পারকুলায় পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০১৮ ইং
কালিদাসপুরের পারকুলায় পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের তরিকুল নামের (১৩) এক শিশুর পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের রতন আলীর ছেলে তরিকুল মঙ্গলবার বিকেলে ফুটবল খেলে আবাসন প্রকল্পের পাশের ক্যানেলে গোসল করার জন্য ঝাঁপ দিলে পানির ¯্রােতে ভেসে যায়। অনেকক্ষণ তার কোন সাড়া শব্দ না পেয়ে অন্যরা বাড়িতে খবর দিলে তারা ক্যানেলে খোঁজাখুজির একপর্যায়ে দেখতে পায় সেচের পাইপের ভিতর শিশু তরিকুল ঢুকে গেছে। এসময পাইপের ভিতর তার শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


কমেন্ট বক্স
notebook

ভাংবাড়ীয়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন