শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে স্কুলছাত্রীকে ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০১৮ ইং
গাংনীতে স্কুলছাত্রীকে ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করা ধর্ষক তাহাজ উদ্দীনের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। গতকাল সোমবার সাড়ে ১২টায় ঘন্টাব্যাপী মালশাদহ-পলাশীপাড়া সড়কের হিন্দা গ্রামের মধ্যে এ মানববন্ধন করে তারা। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী হিরাসহ তার অপর সহপাঠীরা জানায়, আমাদের বান্ধবীকে ধর্ষণ করেছে আমরা তার বিরুদ্ধে সঠিক বিচার চাই। তাকে ফাঁসি দিতে হবে। ভবিষ্যতে এ ধরনের কাজ যেন না করতে পারে সেই রকম বিচারের দাবি করে প্রশাসনের কাছে। এসময় হিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা দুলাল, ম্যানেজিং কমিটির সভাপতি আমানুল্লাহ, সহ-সভাপতি শাজাহান আলী, স্থানীয় ইউপি সদস্য জেকের আলীসহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বিকালে হিন্দা মাঠপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে তাহাজ উদ্দীন হিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি মেয়ে তার পরিবারকে জানালে স্থানীয়রা ধর্ষকের বাড়িতে যায়। এসময় ধর্ষক তাহাজ উদ্দীন পালিয়ে যায়। পরদিন সকালে ধর্ষিতা মেয়েটিকে পুলিশ উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেন। এবিষয়ে গাংনী থানায় একটি মামলা হয়েছে। মামলার নং ৯, তারিখ ০৯/০৯/১৮ ইং।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ