শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০১৮ ইং
শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামে পানিতে ডুবে তাসকিন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশু তাসকিন দেবতলা গ্রামের সেলিম হোসেনের ছেলে। শৈলকুপা থানার ওসি আয়ুবুর রহমান জানান, সকালে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় তাসকিন। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ