শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির অভিযানে প্যাথেডিনসহ রেলপাড়ার সেলিম আটক

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির অভিযানে প্যাথেডিনসহ রেলপাড়ার সেলিম আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে রেলপাড়র সেলিম (৪০) নামে একজনকে আটক করেছে। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে ৫ পিস প্যাথেডিনসহ রেলপাড়া থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রেলপাড়ায় অভিযান চালিয়ে একই এলাকার সন্টু মিয়ার ছেলে সেলিমকে আটক করে। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৫পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ