অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়া আলমডাঙ্গার আফিল-রজনী ঢাকায় আটক
- আপলোড তারিখঃ
১১-০৯-২০১৮
ইং
আলমডাঙ্গা প্রতিনিধি: অজানার উদ্যোশে পাড়ি দেওয়া জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের মানোয়ার খন্দকারের ছেলে আফিল খন্দকার ও হিন্দু সম্প্রদায়ের একই গ্রামের সুশান বিশ্বাসের মেয়ে রজনী বিশ্বাস ঢাকার মিরপুর-২ এর একটি আবাসিক এলাকা থেকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গত রবিবার রাত ১২টার দিকে অপহরণ মামলায় এই জুটি আটক হয়। এসময় তাদের আশ্রয় দেওয়া ছেলের বোনকে আটক করে পুলিশ। আটকের পর রজনী বিশ্বাস পুলিশকে জানায়, আমি ঢাকার হাইকোর্টে যেয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করে নিয়ম অনুযায়ী আফিলকে বিয়ে করেছি। আমাকে কেউ অপহরণ করেনি। আমার মায়ের দেওয়া মামলা মিথ্যা। আর আমার নাম এখন জান্নাতুল ফেরদৌসি। রজনী নয়।
উল্লেখ্য, ২ মাস আগে আফিল ও রজনী বিয়ে করার জন্য অজানার উদ্যোশে পাড়ি দেয়। সেই সময় রজনীর মা বাদী হয়ে তার মেয়েকে অপহরণ করা হয়েছে মর্মে অপহরণ মামলা দায়ের করে। এই মামলায় সেই সময় আফিলের মাকে আলমডাঙ্গা থানা পুলিশ আটক করলে আফিলের মা আফিল ও রজনীকে ১০দিনের মধ্যে থানায় হাজির করবে মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পায়। কিন্তু ১০দিন পার হলেও আফিল ও রজন কে থানায় হাজির না করায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ছেলের বোনসহ এই জুটিকে ঢাকা থেকে আটক করে।
কমেন্ট বক্স