শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জয়-বিজয় মহিলা সমিতির পক্ষ থেকে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় জয়-বিজয় মহিলা সমিতির পক্ষ থেকে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জয় বিজয় মহিলা সমিতির পক্ষ থেকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাননীয় বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগসহ লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টায় চুয়াডাঙ্গা জয়-বিজয় মহিলা সমিতির সভাপতি আফরোজ পারভীনের নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনী, ফার্মপাড়া, গোরস্থানপাড়াসহ বিভিন্ন স্থানে এই গণসংযোগ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জয়-বিজয় মহিলা সমিতির সদস্য রাহেলা খাতুন, চিনি খাতুন, মানু খাতুন, পান্না বেগম প্রমূখ। গণসংযোগকালে চুয়াডাঙ্গা জয়-বিজয় মহিলা সমিতির সভাপতি আফরোজ পারভীন জানান, মাসব্যাপী চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মাননীয় হুইপ মহোদয়ের পক্ষ থেকে তারা এই গণসংযোগ করবে। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে লিফলেট বিতরণসহ নৌকা প্রতীকের জন্য সাধারন মানুষের কাছে ভোট প্রার্থনা করবেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ