দামুড়হুদায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১১-০৯-২০১৮
ইং
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের (অনুর্ধ্ব ১৭) সেমিফাইনাল খেলা জুড়ানপুর ইউনিয়ন বনাম নতিপোতা ইউনিয়ন দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় জুড়ানপুর ইউনিয়ন দল জয়লাভ করে। গতকাল সোমবার বিকালে দামুড়হুদা উপজেলা পরিষদ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জুড়ানপুর ইউনিয়ন বনাম নতিপোতা ইউনিয়নের মধ্যে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় জুড়ানপুর ইউনিয়ন ২-১ গোলে নতিপোতা ইউনিয়নকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। খেলার প্রথমার্ধের ৫ ও ২০ মিনিটের মাথায় জুড়ানপর ইউনিয়ন গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। এরপর নতিপোতা ইউনিয়ন দল গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠে ও গোল করতে ব্যার্থ হয়ে ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে। দ্বিতীয়ার্ধের খেলার ২০মিনিটের মাথায় নতিপোতা ইউনিয়ন দল ১টি গোল পরিশোধ করলেও জুড়ানপুর ইউনিয়ন দল ২-১ গোলে জয়লাভ করে ফাইনালে খেলা নিশ্চিত করে। ১৪ সেপ্টেম্বর বিকালে একই মাঠে পারকৃষ্ণপুর মদনা বনাম জুড়ানপুর ইউনিয়ন দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এর আগে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুর রহমান সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সিরাজুল আলম জন্টু, উপজেলা কৃষি অফিসার সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক অজিজ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সাবেক ফুটবলার দর্শনার গিয়াস উদ্দীন পিনা, সারোয়ার হোসেন মধু ওস্তাদ, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মমিন মাষ্টার প্রমূখ। খেলা পরিচালনা করেন মাছুদুর রহমান খোকন, হাফিজুর রহমান কাজল ও সহিদ আজম সদু।
কমেন্ট বক্স