শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা ও জীবননগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০১৮ ইং
দামুড়হুদা ও জীবননগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: দামুড়হুদা ও জীবননগর উপজেলা আইন-শৃঙ্খলা, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এ সভাগুলো অনুষ্ঠিত হয়। দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদায় আইন-শৃঙ্খলা, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের সভাকক্ষে সভাগুলো অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আ. গফুর, পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ প্রমূখ। `` জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি শেখ গনি, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, রায়পুর ইউপি চেয়ারম্যান আ. রশিদ শাহ, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প.প. কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ